০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছালেন জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের উদ্যোগে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় আঃ বর মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সক্রিয় থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য এস এম মনিরুজ্জামান সরদার। আরও বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু এবং বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মোঃ জাকির মিয়া। শান্তিপূর্ণ পরিবেশে পথসভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৮:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
১৬ বার পড়া হয়েছে