১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গৌরনদী উপজেলা অফিসার্স ক্লাবে স্বাস্থ্য কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান

গৌরনদী প্রতিনিধি:গৌরনদী উপজেলা অফিসার্স ক্লাবে এক আনন্দঘন পরিবেশে বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহতা জারাব সালেহিন-এর বিদায় এবং নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল ইসলাম মৃধা-কে বরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীম স্যার। সভাপতির বক্তব্যে তিনি বিদায়ী কর্মকর্তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন এবং নবাগত কর্মকর্তাকে গৌরনদীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহেদী হাসান স্যারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার প্রধানগণ। বক্তারা বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তার কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত স্বাস্থ্য কর্মকর্তার প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
৭৬ বার পড়া হয়েছে