০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কু-পি- য়ে হ- ত্যা
- মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কু-পি- য়ে হ- ত্যার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহ- ত জাহিদ একই এলাকার জবেদ শেখের ছেলে। অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানায়, দুপুরে নিজঘরে কাজ করছিলেন ইলেকট্টিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে জ- বাই করে কু- পিয়ে হ- ত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সজিবকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এদিকে পুলিশ নিহতের লা- শ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে, হ- ত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।
নিহ- তের আত্মীয় মীর জামাল সরদার জানিয়েছে, কি কারনে জাহিদকে কুপি- য়ে হ- ত্যা করা হয়েছে সেটা সম্পর্কে অবগত নন তারা। তবে, হ-ত্যাকা ন্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।
জাহিদের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ‘ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কু- পিয়ে ভাগ্নে জাহিদকে হ- ত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্টিক মিস্ত্রিকে কু- পিয়ে হ- ত্যার ঘটনায় আটক সজিব শেখ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হ- ত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটকে কাজ করছে পুলিশ।




















