১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রকৌশলী তাপসের মনোনয়ন দাখিলঃ উজ্জীবিত জাপা নেতাকর্মীরা

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সুপরিচিত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের স্বাক্ষরিত মনোনয়নের চিঠিসহ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসমা উল হুসনার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

এসময় তাঁর সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েত, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, বরিশাল জেলা জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক আলামিন চিশতি, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মান হায়দার, জেলা শ্রমিক পার্টির আহবায়ক জাহাঙ্গীর ফকির, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন রিপন মোল্লা, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, জেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবুজ খান প্রমুখসহ জাতীয় পার্টির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এক প্রেস ব্রিফিং করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বরিশাল-৩ আসন নিয়ে তাঁর ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরে তিনি খানপুরা বাজারে ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং গণসংযোগ করেন।

মনোনয়ন দাখিল শেষে জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, ‘বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে। বাবুগঞ্জ-মুলাদীর প্রধান সমস্যা নদী ভাঙন। মহান আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার তৌফিক দান করেন তবে প্রথমেই এই অঞ্চলের নদী শাসনের মাধ্যমে ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো। সেইসাথে চিকিৎসা সেবার মানোন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবো।’

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:৩৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৩০৬ বার পড়া হয়েছে