০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কালকিনিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি:

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি কালকিনি উপজেলা শাখার উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করা হয়।

পরে উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিএম হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

আলোচনা সভায় বক্তারা বলেন ,দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।কারণ সচেতনতা ও নৈতিকতা চর্চার মাধ্যমেই একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন,সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী রাকিব হাসান, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব হোসেন মুরাদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে