০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

​ধামরাই সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ফুলের শুভেচ্ছা

​ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ

ধামরাইয়ে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাব।
​রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ নবনিযুক্ত ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নাজমুল আলম মাসুদ সহ ক্লাবের সদস্যবৃন্দরা।

​এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ধামরাইয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবনিযুক্ত ইউএনও-এর সাথে মতবিনিময় করেন। বিশেষ করে, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।​নবনিযুক্ত ইউএনও খান সালমান হাবীব প্রেস ক্লাবের সাংবাদিকদের অভিনন্দন জানান এবং ধামরাইয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, ধামরাইয়ের সার্বিক কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ধামরাইকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

ধামরাই সেন্ট্রাল ​প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সহ-সভাপতি,সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ। তারা নতুন ইউএনও-এর সফল কার্যক্রম কামনা করে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে ধামরাই উপজেলা প্রশাসন আরও গতিশীল হবে

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৩:৪৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২১৯ বার পড়া হয়েছে