শস্য গুদাম ঋণ কার্যক্রমের আধুনিকীকরণ ও তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক আঞ্চলিক ওয়ার্কসপ অনুষ্ঠিত
সাহেব আলী, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় “কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদাম ঋণ কার্যক্রমের আধুনিকীকরণ ও তারুণ্যের অংশগ্রহণ” শীর্ষক আঞ্চলিক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। শনিবার ৬ ডিসেম্বর সকাল ১০ টার সময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা উপকেন্দ্র) ঝিনাইদহ রোড, মাগুরা ও আঞ্চলিক ব্যবস্থাপকের কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর, মাগুরা এর আয়োজনে আঞ্চলিক ওয়ার্কসপ করা হয়।
আঞ্চলিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের।
স্বাগত বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তর শস্য গুদাম আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন প্রকল্প প্রকল্প পরিচালক ড. ফাতেমা ওয়াদুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বাংলাদেশ সচিবালয় কৃষি মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ প্রফেসর ড. মোঃ সফি উল্যাহ মজুমদার।
মূখ্য আলোচক করেন, ঢাকা প্রধান কার্যালয় কৃষি ঋণ বিভাগ (ডিভিশন-২) বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন।
আঞ্চলিক ওয়ার্কসপে বিভিন্ন জেলার গুদাম কর্মকর্তা, কৃষক, ব্যাংকের অফিসার বৃন্দগণ উপস্থিত ছিলেন।




















