০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির অভিযোগে টুঙ্গিপাড়ায় দুই সাংবাদিক গ্রেপ্তার

কালের ধারাঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদাবাজির অভিযোগে দুই স্থানীয় সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম ও হাকিম শেখ। তারা দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া এলাকায় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযোগে বলা হয়, তারা নিয়মিতভাবে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সেনা সদস্যরা ঘটনাস্থলেই তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সাংবাদিকতার পেশাকে প্রশ্নবিদ্ধ করার মতো যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আটক দুই সাংবাদিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
২৬১ বার পড়া হয়েছে