বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান উদ্যোগে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বর্ণাঢ্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য এক বর্ণাঢ্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব আগৈলঝাড়া উপজেলার বেগম খালেদা জিয়ার নিজ বাড়ির মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের জনগণ, দলীয় নেতা-কর্মীসহ বিএনপি পরিবার উপস্থিত হয়ে দেশনেত্রীর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মায়ের মতো আশ্রয়স্থল। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘ জীবন কামনা করি।”
এ সময় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়া মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সফলতা কামনাও করা হয়।

































