০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কাজিরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বরিশালের কাজিরহাট থানা পুালশের হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ।
থানা পুলিশ থেকে জানা গেছে, বরিশাল জেলার কাজিরহাট থানার এসআই মো. মামুন মিয়া, এসআই মো. মজিবুর রহমান, এসআই আলমগীর হোসাইন, এএসআই মো. হিরন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
২৮/১১/২৫ খ্রিষ্টাব্দ রাত ১০টা ৫০ মিনিটে কাজিরহাট থানাধীন ১নং আন্ধারমানিক ইউনিয়নের ভাঙ্গা গ্রামের আসামি মো. জাকির হোসেন মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে সাদা রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেটের ভেতর সংরক্ষিত মোট ১,০১০ (এক হাজার দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাজিরহাট থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।


























