০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাগধায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:“আসুন রক্ত দেই, বাঁচাই” এই মানবিক স্লোগানকে ধারণ করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম আমবৌলা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে।

বন্ধু মহল ফাউন্ডেশনের সার্বিক আয়োজনে এবং মেডিনোভা কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, গৌরনদীর সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার নানা বয়সী কয়েকশ মানুষ রক্তের গ্রুপ পরীক্ষা করান এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা লাভ করেন।

সেবামূলক এ কার্যক্রমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে পশ্চিম আমবৌলা নবজাগরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে জরুরি সময়ে রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহ সহজ হয় এবং সমাজে রক্তদানের প্রতি ইতিবাচক ধারা আরও বিস্তৃত হয়।

সেবাপ্রত্যাশী ও স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
৩২০ বার পড়া হয়েছে