০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ডাসারে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে ব্রিজের সংস্কারকাজ! ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলার ভুরঘাটা–ডাসার সড়কের চৌরাস্তা বাঁশতলা এলাকায় সেতু সংস্কার কাজে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে ব্রিজের কাজ শুরু হওয়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে প্রতিদিনের মতো চলাচলকারী সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সেতুর মূল সংস্কার কাজ চলমান থাকলেও অ্যাপ্রোচ সড়ক না থাকায় সড়কটি কার্যত অচল হয়ে পড়ে। জরুরি প্রয়োজনেও কেউ সরাসরি এ পথে যাতায়াত করতে পারছেন না। ফলে বিকল্প হিসেবে যানবাহনগুলোকে কয়েক কিলোমিটার দূরে বরিশাল জেলার গৌরনদীর বাকাই বাজার হয়ে ঘুরে যেতে বাধ্য হতে হচ্ছে। এতে সময়, ভাড়া এবং ভোগান্তি বেড়ে গেছে কয়েকগুণ।
স্থানীয় যাত্রী ও পথচারীরা অভিযোগ করে বলেন, “বিকল্প সড়ক না থাকায় প্রতিদিনই কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর দাবিও অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১১৭ বার পড়া হয়েছে