মাগুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: বৈষম্যের অভিযোগ কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের
সুবির ঘোষ, মাগুরা প্রতিনিধি:
আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, রোববার মাগুরার শালিখা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন স্থানীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী গত ছয় মাস ধরে বিএনপির একটি অংশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকেরা এই বৈষম্য কোনোভাবেই মেনে নেব না। ব্যক্তিগতভাবে তিনি একজন ভালো মানুষ এবং আমরা তাঁকে সম্মান করি। তবে তিনি অনেক সময় নিজে সরাসরি সবকিছু না শুনে অন্যদের কথায় প্রভাবিত হন, যা আমাদের মর্মাহত করে।”
সভায় আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন, উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনা সরদার, সিদ্দিক মোল্লা, অদুৎ বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছবেদ আলী বিশ্বাস, জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্লা ও অরূপ সাহা, উপজেলা যুবদলের সদস্য মহাসিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সুজায়েত হোসেন সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী পরেশ রায় এবং সদস্য সচিব মো. তিতাস বিশ্বাস।
এছাড়া অনুষ্ঠানে শালিখা ইউনিয়ন পরিষদের সদস্য হারুন বিশ্বাস, তালখড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুন, উপজেলা সদস্য মনিরুল, টোকন মোল্নাসহ শালিখা উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















