বিশেষশালিখায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি,সুবির ঘোষ
আজ ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপিরঅঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক: এ্যাড. মিথুন রায় চৌধুরী,জেলা বিএনপির সদস্য: মুন্সি মনিরুজ্জামান চকলেট ও মোতালেব শিকদার,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক: কাইজার হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি: মোস্তাফিজুর রহমান মোস্তাক,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি: মেহেদী বিশ্বাস উপজেলা বিএনপির সদস্য: মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা ঢালী,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব: মুন্সী নয়নুজ্জামান নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক: সৈয়দ জাহিদুর রহমান জাহিদ এবং সদস্য সচিব গোলাম কিবরিয়া
উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. জামাল হোসেন,উপজেলা জাসাস দলের আহবায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: হাবিবুর রহমান,মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক: মইমুর আলী মৃধা
আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক: রাজীব বিশ্বাস,ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি নেতা: ইঞ্জিন লস্কর ও রাজ্জাক
এছাড়াও শালিখা উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় শৃঙ্খলা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।


















