০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বরিশাল-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন মোঃ ইলিয়াস মিয়া

কালের ধারা  গৌরনদী বরিশাল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোঃ ইলিয়াস মিয়া। প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্ব ও পরিষ্কার রাজনৈতিক ভাবমূর্তি বিবেচনায় ইলিয়াস মিয়াকে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। ইতোমধ্যে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইলিয়াস মিয়া বলেন, “এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতেই আমার মূল রাজনীতি। ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমি জনগণের পাশে থাকব দিনে-রাতে।”

স্থানীয় কর্মীরা জানান, নতুন নেতৃত্বকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হিসেবে বরিশাল-১ এ ইলিয়াস মিয়ার প্রার্থিতা নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গৌরনদী–আগৈলঝাড়ায় এখনই শুরু হয়েছে সরব প্রচার–প্রচারণার প্রস্তুতি, বাড়ছে রাজনৈতিক জমজমাট পরিবেশও।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১২০ বার পড়া হয়েছে