নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
কালের ধারা অনলাইন নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন যারা জুলাই সনদ, গণভোট নিয়ে জটিলতা ও জট সৃষ্টি করছে তারা নির্বাচনকে ভয় পায়। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
তিনি আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট বাজারের গরু বাজার মোড়ে এক স্বতস্ফুর্ত পথ সভায় বক্তব্য রাখছিলেন । এর আগে তিনি বাজারের চিত্রা হল মোড় থেকে মধ্য বাজার হয়ে গরু বাজার পর্যন্ত গণ সংযোগ করে ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যত কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরন করেন
পথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন , অন্তর্বর্তী সরকার যদি সেটেল্ড ইস্যুকে নতুন করে ওপেন করতে চায় , এ দায়িত্ব বিএনপি নেবে না । সকল পক্ষ স্বাক্ষর করার পর জুলাই সনদে সংযোজন বিয়োজন প্রতারণার শামিল । তিনি বলেন মাঠে জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত , এ মুহূর্তে কয়েকটি দলের রাজপথে অবন্দোলনের সরগোল নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের আলামত । এই সুযোগে পালাতক পতিত ফ্যসিবাদ নৈরাজ্য করার চেষ্টা করছে । আন্দোলনের নামে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও পতিত ফ্যসিবাদের নৈরাজ্য সৃস্টিকারীদের লক্ষ্য একটাই – ফেব্রুয়ারীর নির্বাচন ভণ্ডুল করা । তিনি বলেন নির্বাচনের বিরুদ্ধে কোনো চক্রান্ত জনগণ বরদাশত করবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসির পাটওয়ারীর অশোভন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করে বিএনপির এই যুগ্ম মহা সচিব বলেন , তারেক রহমান নয় , বেআদব নাসির পালানোর জায়গা খুজে পাবে না । তিনি বলেন, বিশ্ব বেআদব হাসান মাহমুদের মতো আরেক বিশ্ব বেআদব এর আবির্ভাব ঘটেছে । আওয়ামী নেতারা মুখ খুললেই যেমন দুর্গন্ধ বের হতো, তেমনি এই নাসির মুখ খুললেই শুধু দুর্গন্ধ নয় , তার মুখ দিয়ে কোবরা সাপের বিষ বের হয় । তিনি বলেন, গণ অভ্যুত্থানের একক দাবিদাররা নীরব চাঁদাবাজি, ধান্দাবাজি , নিয়োগ ও বদলী বাণিজ্য করে আঙ্গুলফুলে কলাগাছ হয়ে এখন বিএনপির বিরুদ্ধে অপ প্রচারেও লিপ্ত রয়েছে । ঢাক ঢোল পিটিয়ে চমকদার কথা বলে নতুন দল করে জন সমর্থন আদায়ে ব্যার্থ হয়ে এখন বিএনপি থেকে লোক ভাগিয়ে নিতে ব্যার্থ আহবান জানাচ্ছেন । নিষ্ঠুর নির্যাতন , দমন নিপিড়ন করে লোভ দেখিয়ে আওয়ামী লীগই বিএনপি ভাঙতে পরে নাই বা বিএনপি থেকে নেতাকর্মীদের ভাগিয়ে নিতে পরে নাই , আর নবীন দলের অর্বাচিন নেতারা তো নস্যি ।
গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন ও যোদ্ধারা স্বাধীনভাবে রাজনৈতীক সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে যোগদান করায় তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হচ্ছে । আর
দিনে বিএনপির বিরুদ্ধে অশালীন, অশোভন , উষ্কানীমূলক কথা বলে রাতে আসনের জন্য দেনদরবার করে নিজেদের রাজনৈতিক টাউট হিসেবে চিহ্নিত করছে ।
অপরিপক্ক নবীন দলের কতিপয় নেতা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপিকে নিয়ে উত্তেজনাকর বেফাঁস মন্তব্য রাজনীতির ময়দানে বিষবাস্প ছড়াচ্ছে । তাদের মনে রাখা উচিত , বিএনপি কচু পাতার ওপর পানি নয় ।
তিনি সকলের প্রতি ধানের শীষে ভোট দেয়ার প্রস্তুতি নেয়ার আহবান জানান ।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর বক্তব্য রাখেন।
এর আগে আজ সকালে তিনি ধারা বাজারে কৃষি শ্রমিকদের সাথে সাক্ষাত করে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান ।





























