০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

গৌরনদীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলায় পেশাগত নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন ও ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
সম্প্রতি গৌরনদী মডেল ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় ৪০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প ও স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, অনেক সময় তাদের অসৌজন্যমূলক আচরণ, শারীরিক ও মানসিক হয়রানির শিকার হতে হয়। এছাড়া নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা, অতিরিক্ত কাজের চাপ এবং চাকরির অনিশ্চয়তা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী মডেল ফারিয়ার সভাপতি মোঃ আরিফ বেপারী। সঞ্চালনা করেন কাজী মোঃ সুমন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহিম, সহ-সভাপতি মোঃ নুর আলম, মামুন সরদার, বেলাল হোসেন, আগৈলঝাড়া সভাপতি বজলুর রহমান, সদস্য মনির হোসেন, ম্যানেজার ফোরামের সদস্য সোহেল হোসেন এবং সহ-প্রচার সম্পাদক মোঃ রনি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিমের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, হয়রানি বন্ধ এবং ন্যায্য অধিকার বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই তাদের প্রতি অবহেলা নয়, বরং যথাযথ সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
১৪ বার পড়া হয়েছে