০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

কালকিনি ও ডাসারে এলজিইডির উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

​আবির হাসান পারভেজ,(মাদারীপুর):
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণগত মান নিশ্চিতকরণ ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার মিনি অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “টেকসই উন্নয়নের জন্য এলজিইডির কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কালকিনি ও ডাসার উপজেলার প্রতিটি গ্রামীণ জনপদকে আধুনিক অবকাঠামোর আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।”
​কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো: রেজাউল করিম। সভায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডি মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী জনাব বাদল চন্দ্র কীর্ত্তনীয়া ও মাদারীপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জনাব এস. এম. ইয়াফি।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলাউদ্দিন তালুকদার।
​সভায় বক্তারা কালকিনি ও ডাসার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, নতুন ব্রিজ নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কাজের মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
​অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলজিইডির উন্নয়ন অংশীজন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
২৬ বার পড়া হয়েছে