০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ
‎নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৌরনদীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি মূলত পৌরসভা এলাকার তিখাসার হাওলাদার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ ইব্রাহিম।

‎সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, “নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।”

‎বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “শুধু আইন করলেই হবে না, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে সন্তানদের নৈতিক শিক্ষা, নারীর প্রতি সম্মানবোধ এবং সমঅধিকারের মূল্যবোধ শেখানো অত্যন্ত জরুরি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করলে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।”

‎সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। বাল্যবিবাহ রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মেয়েদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। নারী ও শিশু পাচার প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো তথ্য পেলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।”

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান মনির, সদস্য মো. কাজী আলামিন, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. লিটন খান, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ, এ এস মামুন, সাংবাদিক লোকমান হোসেন রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

‎সভায় বক্তারা নারী ও শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি সহিংসতামুক্ত, নিরাপদ সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৪:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
২০ বার পড়া হয়েছে