১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গৌরনদীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলো শত শত একর ধানক্ষেত, কৃষকের মুখে ফিরলো হাসি

বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলায় সময়োপযোগী প্রশাসনিক হস্তক্ষেপে বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে শত শত একর কৃষিজমির ধান। দীর্ঘদিন ধরে জমে থাকা পানি নিষ্কাশনের ফলে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আজ ০৩ মে ২০২৬ তারিখে গৌরনদী উপজেলার মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নের সংযোগস্থল মহিসখোলার বিলে প্রায় ৫০০-৬০০ একর জমির ফসল এক ব্যক্তির অবৈধ বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিল। এতে করে বৃষ্টির পানি বের হতে না পেরে পুরো বিল এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে এবং কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইব্রাহীমের নির্দেশনায় দ্রুত একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য অফিসের প্রতিনিধি, বিএডিসির প্রকৌশলী, গৌরনদী মডেল থানা পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। মাঠপর্যায়ে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
অভিযানের মাধ্যমে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ করা হলে দ্রুত পানি নিষ্কাশন শুরু হয় এবং কৃষিজমি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এসময় ক্ষতিগ্রস্ত কৃষকরাও স্বতঃস্ফূর্তভাবে প্রশাসনকে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “পাবলিক ইজমেন্ট” বা জনসাধারণের ব্যবহারাধিকারের বিষয়টি মাথায় রেখে কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এ ধরনের কার্যক্রম আইন ও মানবতার পরিপন্থী। আজ সতর্ক করা হলেও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় তৎপর থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৯:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
১৬ বার পড়া হয়েছে