১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

আসন্ন পৌর নির্বাচন: ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সিরাজুল ইসলামের সাথে কালেরধারা সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে আমরা কথা বলেছি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে পৌর যুবদলের দপ্তরের দায়িত্ব পালন করতেছেন।
প্রশ্ন: আপনি কেন এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন?
উত্তর: ধন্যবাদ। মূলত জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছি। মাদক ও জুয়ামুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, এবার সেই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই।
প্রশ্ন: আপনার নির্বাচনী অঙ্গীকার কী?
উত্তর: আমার প্রধান অঙ্গীকারগুলো হলো—
ওয়ার্ডে উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা
রাস্তা-ঘাটের উন্নয়ন করা
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা
তরুণদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা
অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো
প্রশ্ন: এলাকার প্রধান সমস্যা কী বলে মনে করেন?
উত্তর: আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা। এছাড়া ময়লা ব্যবস্থাপনাতেও কিছু সমস্যা রয়েছে। এগুলো দ্রুত সমাধান করাই আমার মূল লক্ষ্য।
প্রশ্ন: নির্বাচিত হলে প্রথম কোন কাজটি করবেন?
উত্তর: নির্বাচিত হলে প্রথমেই ওয়ার্ডের সমস্যাগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করব এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করব। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ।
প্রশ্ন: তরুণ ভোটারদের জন্য আপনার বার্তা কী?
উত্তর: তরুণরাই দেশের ভবিষ্যৎ। আমি চাই তারা সচেতনভাবে ভোট প্রদান করুক এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুক। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই।
প্রশ্ন: ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন?
উত্তর: আমি সকল ভোটারের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আমাকে একটি সুযোগ দিলে আমি প্রমাণ করতে চাই—সৎ ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করা সম্ভব।
প্রতিবেদক: আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
প্রার্থী: আপনাকেও ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৮:৩৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
১০ বার পড়া হয়েছে