০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
নেছারাবাদের ইন্দেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৪ হাজার টাকা অর্থদণ্ড
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময়ে নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট বন্দরের হল রোডস্থ তৌহিদ স্টোর নামের দোকান মালিক মোঃ তৌহিদুল ইসলামকে পণ্যে যথাযথভাবে মোড়ক ব্যবহার না করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ। এসময় বন্দরের আরো কয়েকটি দোকান ভিজিট করেন এবং সকলকে সতর্কতা মূলক বার্তা দিয়ে বলেন, ভোক্তা অধিকার আইনে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
































