গৌরনদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানিয়া মাহমুদ এসএসসি পরীক্ষাথীদের মাঝে পানি ও খাবার সামগ্রী বিতরণ
রনি আহম্মেদ গৌরনদীঃ বরিশালের গৌরনদী উপজেলা মানবিকতা ও শিক্ষাবান্ধব উদ্যোগে আবারও আলোচনায় এসেছে। চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তানিয়া মাহমুদ পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার (আজ) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে স্যালাইন পানি ও বিস্কুট বিতরণ করেন। তীব্র গরমে ক্লান্ত পরীক্ষার্থীদের মাঝে এই সামান্য উপহার যেন স্বস্তির পরশ বয়ে আনে। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়া শিক্ষার্থীদের মুখে তখন ছিল স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি।
এ সময় উপস্থিত অভিভাবকরা জানান, বর্তমান গরমের মধ্যে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এতে করে শিক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে এবং তাদের শারীরিক ক্লান্তি কমছে।
তানিয়া মাহমুদ বলেন, “শিক্ষার্থীরাই দেশের আগামীর সম্পদ। তাদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আমি চাই তারা সুন্দরভাবে পরীক্ষা শেষ করে তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক।” তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।























