০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার
বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রপাড়া এলাকায় হঠাৎ করে আগুন লেগে চারটি কাঁচা টিনশেড বসতঘর মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায়। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয়দের আগুন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০১:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১১১ বার পড়া হয়েছে