০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে বিশেষ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, জরিমানা

বরিশালের গৌরনদী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।
আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান। অভিযানটি পরিচালিত হয় উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত চর সরিকল গ্রামের সুনিল সিকদারের হাট সংলগ্ন এলাকায়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়, যা অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল বলে জানা যায়।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৫:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৩ বার পড়া হয়েছে