গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
ফাহিম ভুইঁয়া গৌরনদীঃ
বরিশালের গৌরনদীতে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই তাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে।” এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ে কাটানো স্মৃতিময় দিনের কথা তুলে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও আসন্ন এসএসসি পরীক্ষায় সাফল্য কামনা করা হয়।



















