০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গৌরনদীতে গ্যারাজ থেকে গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলায় একটি গ্যারাজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামে এক গ্যারাজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন একটি গ্যারাজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জালাল কাজী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল কাজী প্রায় চার বছর ধরে বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গ্যারাজ পরিচালনা করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং গ্যারাজের আড়ালে নিয়মিত মাদক সেবন করতেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় গ্যারাজ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারাজের ভেতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
১৭৮ বার পড়া হয়েছে