০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

বাবুগঞ্জে এবি পার্টির তৃণমূল নেতাকর্মীদের ইফতার মাহফিলে ব্যারিস্টার ফুয়াদ

❑ আরিফ আহমেদ মুন্না ✍️

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের এবি পার্টির নেতাকর্মীরা ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ।

ইফতার মাহফিল বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির আহবায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী। কেদারপুর ইউনিয়ন এবি পার্টির ১নং ওয়ার্ড সভাপতি জামাল হাওলাদারের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেদারপুর ১নং ওয়ার্ডের আমির আজিজুল হক, সেক্রেটারি আব্দুর রশিদ, মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ। এসময় এবি পার্টির নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) বলেন, ‘রমজান মাস সংযমের মাস। এই মাস আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমাদের সকল ত্যাগ, দান ও ইবাদতগুলো যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন কবুল করেন। আমাদের মাঝে যারা কবরবাসী আছেন তাদের যেন জান্নাতবাসী করেন। যারা বিভিন্ন রোগে-শোকে অসুস্থ বা শয্যাশায়ী আছেন আল্লাহ পাক যেন তাদের শেফা দান করেন। এই পবিত্র মাসের শেষ দিনে আমরা সবাই সবার জন্য দোয়া করবো।’

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৩:০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
১৬ বার পড়া হয়েছে