০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বরিশাল-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে হাফেজ কামরুল ইসলাম খান  বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট নেতাকর্মীরা নির্বাচন কমিশনের নির্ধারিত কেন্দ্র থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, বরিশাল-১ আসনকে ঘিরে ইতোমধ্যে জামায়াতে ইসলামী সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। খুব শিগগিরই প্রার্থী চূড়ান্ত করে মাঠপর্যায়ে গণসংযোগ ও প্রচার কার্যক্রম শুরু করা হবে বলে জানান নেতারা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। বরিশাল-১ আসনের ভোটারদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৪৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৯৪ বার পড়া হয়েছে