কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুর জাহেরের উঠন বৈঠক অনুষ্ঠি
নোয়াখালী -৪ সদর আসনে ট্রাক প্রতিক নিয়ে উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে, গন অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী হিসাবে, দলের উচ্চতর পরিষদের সদস্য আব্দুর জাহেরের উঠন বৈঠক অনুষ্ঠিত। এই সময় উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এডভোকেট মারুফ হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি উসমান গনি রুবেল,উপজেলা সভাপতি জহির উদ্দিন সোহেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু, রামগতি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আহমেদ রাজু, কমলনগর উপজেলা গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ নোয়াখালী জেলার গন অধিকার পরিষদ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এমপি প্রার্থী আব্দুর জাহের বলেন আগামীর নতুন বাংলাদেশ গড়তে তারুণ্য নির্ভর দল গন অধিকার পরিষদকে ট্রাক প্রতিকে ভোট দিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁয়াতে এবং দেশ ও জনগণের পক্ষে কথা বলা ও কাজ করার সুযোগ তৈরি করে দিন।

























