০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একাকী কারাবাসে, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন—দাবি পুত্র কাসিম খানের

আন্তর্জাতিক সংবাদঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে বাইরের বিশ্বের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাঁকে নাকি ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত কক্ষে একাকী রাখা হয়েছে।
২৭ নভেম্বর ‘এক্স’-এ করা এক পোস্টে ইমরান খানের ছেলে কাসিম খান এ দাবি করেন।

কাসিম খানের দাবি অনুযায়ী, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পরিবার, আইনজীবীসহ নিকটজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারছেন না। এতে করে ইমরান খানের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ইমরান খান বর্তমানে বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। তাঁর অবস্থান, নিরাপত্তা পরিস্থিতি ও কারাবিধি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:৩৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে