০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রাপ্তি আর অপ্রাপ্তি – ক‌বি মুহাম্মদ ফিরোজ কবির

কবিতার নাম:- প্রাপ্তি আর অপ্রাপ্তি।
লেখক :- মুহাম্মদ ফিরোজ কবির।

একদিন সন্ধায় সাদা কালোর এই রংগ মঞ্চে
সাধের হিসাবের খাতাটি হাতে নিয়ে বসবো।
কি পেয়েছি আর কি বা পাওয়ার ছিলো -!
অন্তসার শুন্য হৃদয়ের জানালাটা খুলে
বাইরের নিকশ ছায়াবাজির আলোয়,
নিজেকে মিলিয়ে দেখবো আনমনে।।
চাওয়ার আকাঙ্ক্ষা আর না পাওয়ার বেদনা –
উন্মোচন করবে প্রাপ্তি আর অপ্রাপ্তির যোগফল।
হিসাব হবে কঠিন কড়ায় গন্ডায় ষোলআনা,
হিসাবের খাতায় মিলিয়ে নেব,
প্রাপ্তি আর অপ্রাপ্তির প্রতিটি কনা।
জীবনের হিসাব মিলানো, সে কি সহজ??
সহজ নামের অংকটিই রুদ্ধ হয়ে দাঁড়ায়,
সহজ সরল সমিকরন ব্যাকরণের পাতায়।।
যা পেয়েছি তা বিধাতার দান,প্রত্যাশার অতীত,
আর যা পাইনি তা অকল্যাণকর-অমানিশা।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১১:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
৩১০ বার পড়া হয়েছে

প্রাপ্তি আর অপ্রাপ্তি – ক‌বি মুহাম্মদ ফিরোজ কবির

আপডেট সময় ১১:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

কবিতার নাম:- প্রাপ্তি আর অপ্রাপ্তি।
লেখক :- মুহাম্মদ ফিরোজ কবির।

একদিন সন্ধায় সাদা কালোর এই রংগ মঞ্চে
সাধের হিসাবের খাতাটি হাতে নিয়ে বসবো।
কি পেয়েছি আর কি বা পাওয়ার ছিলো -!
অন্তসার শুন্য হৃদয়ের জানালাটা খুলে
বাইরের নিকশ ছায়াবাজির আলোয়,
নিজেকে মিলিয়ে দেখবো আনমনে।।
চাওয়ার আকাঙ্ক্ষা আর না পাওয়ার বেদনা –
উন্মোচন করবে প্রাপ্তি আর অপ্রাপ্তির যোগফল।
হিসাব হবে কঠিন কড়ায় গন্ডায় ষোলআনা,
হিসাবের খাতায় মিলিয়ে নেব,
প্রাপ্তি আর অপ্রাপ্তির প্রতিটি কনা।
জীবনের হিসাব মিলানো, সে কি সহজ??
সহজ নামের অংকটিই রুদ্ধ হয়ে দাঁড়ায়,
সহজ সরল সমিকরন ব্যাকরণের পাতায়।।
যা পেয়েছি তা বিধাতার দান,প্রত্যাশার অতীত,
আর যা পাইনি তা অকল্যাণকর-অমানিশা।