পটুয়াখালীতে ৬১৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল ও পশরীবুনিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা নিয়মিতভাবে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা টিম অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন— বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আবুল কালাম (৩২), পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মোঃ নাসির উদ্দিন জুয়েল (৩১) এবং একই এলাকার মোঃ মিজানুর রহমান (৪০)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

























