বরিশালের শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল গৌরনদী মডেল থানা
স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে গৌরনদী মডেল থানা। ২০২৬ সালের এপ্রিল মাসের সামগ্রিক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবামূলক কার্যক্রম এবং পেশাদারিত্বের ভিত্তিতে এ সম্মাননা অর্জন করে থানা পুলিশ।
গত ৭ মে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এ.জেড.এম মুস্তাফিজুর রহমান এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন মো. তারিক হাসান রাসেল।
জানা গেছে, ওসি মো. তারিক হাসান রাসেলের সার্বিক দিকনির্দেশনা, থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিরলস পরিশ্রম এবং উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং ও দ্রুত সেবাদানের ক্ষেত্রে গৌরনদী মডেল থানার ভূমিকা প্রশংসিত হয়েছে।
এই অর্জনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ থানার সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ বিষয়ে ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “এটি শুধু থানার অর্জন নয়, উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের সহযোগিতা পেলে গৌরনদী মডেল থানা সেবার মান আরও উন্নত করতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।”


























