০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে হামের টিকাদান কার্যক্রম পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

রনি আহম্মেদ গৌরনদীঃ
বরিশালের গৌরনদী উপজেলায় চলমান হামের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর একটি প্রতিনিধি দল। এ সময় সংস্থাটির পরিদর্শক ফয়সাল কবির উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে টিকাদান কার্যক্রমের অগ্রগতি, সেবা প্রদান ও মাঠপর্যায়ের বাস্তবচিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি টিকাদান কেন্দ্রগুলোতে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সেবাগ্রহীতাদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগ নির্মূলে নিয়মিত ও সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গৌরনদী উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ইব্রাহীম সরদারের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিশুদের মাঝে হামের টিকা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কোনো শিশু টিকাদানের বাইরে না থাকে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা ভবিষ্যতে টিকাদান কর্মসূচিকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৪৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১২ বার পড়া হয়েছে