০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ‘স্মার্ট ফ্যামেলি কার্ড’ তালিকা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ‘স্মার্ট ফ্যামেলি কার্ড’ তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এর প্রথম পর্যায় শুরু হয়েছে উপজেলার সরিকল ইউনিয়নে।
মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিদর্শনে সরিকল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে যান বরিশালের জেলা প্রশাসক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক তালিকা প্রণয়নের কাজের অগ্রগতি, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন যাতে নির্ভুল ও স্বচ্ছ তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হয় এবং প্রকৃত উপকারভোগীরা যেন এই উদ্যোগের আওতায় আসে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘স্মার্ট ফ্যামেলি কার্ড’ কার্যক্রমের মাধ্যমে পরিবারভিত্তিক তথ্যভান্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম সহজ ও কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, এই কার্যক্রমের মাধ্যমে সরকারি সুবিধা প্রাপ্তিতে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১১ বার পড়া হয়েছে