ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, থানায় জিডি ঠিকাদারের
মো: জুয়েল সরদার স্টাফ রিপোর্টার
অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করছেন, কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন তোলায় হয়রানি করার জন্য তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সম্মুখের রাস্তা নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ ও বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ ১০ থেকে ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জিডি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ধারা এন্টার প্রাইজ। ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন ওরফে মনু বরিশাল বন্দর থানায় জিডি করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সম্মুখের রাস্তা নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ ও বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ ১০ থেকে ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জিডি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ধারা এন্টার প্রাইজ। ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন ওরফে মনু বরিশাল বন্দর থানায় জিডি করেছেন।
যদিও অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করছেন, কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন তোলায় হয়রানি করার জন্য তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কাজ এই একটি ঠিকাদার প্রতিষ্ঠান পেয়ে আসছে দীর্ঘদিন থেকে। কাজের নিম্নমান ও অনিয়মের অভিযোগ থাকলেও বারবার ঘুরে-ফিরে বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি কাজ পান এ মনু ঠিকাদার। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার একটি সিন্ডিকেট মনু ঠিকাদারকে বারবার কাজ পাইয়ে দিতে কারসাজি করে থাকে।
অভিযুক্ত ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, ‘রাস্তার কাজের মান খারাপ হওয়ায় আমি ইট-বালু-পাথর পরিবর্তনের জন্য বলি। পরবর্তীতে নিম্নমানের পাথর পরিবর্তন করা হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলতে দেয়া হবে না। কোনো একক গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের কাজ নিয়ন্ত্রণ করবে, এটা আমরা মেনে নেব না। আমাদের দাবি ছিল, ধারা ও আমেনা যেন বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ না পায় এবং বিশ্ববিদ্যালয়ের চলমান রাস্তার কাজসহ সব উন্নয়ন কাজ যেন সঠিক ও মানসম্মতভাবে সম্পন্ন হয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তুলে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।’
ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় আজমাইন সাকিব এসে বলেন, এখানে কাজ করতে পারবেন না, ঢালাই বন্ধ করেন।’
তিনি অভিযোগ করেন, ছাত্রদল নেতা রেজা শরিফের নেতৃত্বে এগুলো ঘটে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে ছাত্রদলের এই নেতা ভিসির সাথে মিটিং করে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরিফ বলেন, ‘রাস্তার পাথরের কাজের মান ও পাথর খারাপ ছিল। আমি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু সে তার মতো কাজ করে যাচ্ছিলো। বরিশাল সিনিয়র নেতাদের দিয়ে আমাকে ফোন দিয়েছে। আমি মনু ভাইকে গতকাল বলেছি, আপনি কেনো সবাইকে নিয়ে আমাকে ফোন দেয়ান। আমি ক্যাম্পাসে যায়ই না। আমার নামে থানায় অভিযোগ দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখার যোগসাজশে সব কাজ নিয়ন্ত্রণ করছে। ড্রেনের কাজ আঁকাবাঁকা ও ঢালাইয়ে ইটের কণা মেশানো হচ্ছে। আমরা এই দুর্নীতির প্রতিবাদ করেছি বলেই আমাদের নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
























