দলীয় সাংসদদের জন্য বিএনপির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ দলীয় সাংসদদের জন্য বিএনপির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনরা জধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী Tarique Rahman।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব Mirza Fakhrul Islam Alamgirসহ দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। এছাড়া কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার Zaima Rahmanও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে নবনির্বাচিত সাংসদদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদে বক্তব্য উপস্থাপন এবং গণতান্ত্রিক চর্চা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হবে।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অধিবেশনকে সামনে রেখে দলীয় সাংসদদের প্রস্তুত করতে বিএনপির পক্ষ থেকে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।





















