১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা জোরদারে বৈঠক

স্টাফ রিপোর্টারঃ ঢাকা প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করা এবং ব্যবসা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর এবং বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিশেষভাবে বাণিজ্য সুবিধা বৃদ্ধি, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই মনে করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত রয়েছে।
অপরদিকে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের ব্যবসায়ী মহলের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০২:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২২ বার পড়া হয়েছে