০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজিপি

ঢাকা অফিসঃ
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (২৪ ফেব্রুয়ারি) তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএম-এর স্থলাভিষিক্ত হলেন।
সকালেই তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কর্মজীবনের উল্লেখযোগ্য দিক মোঃ আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন।
তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও এসপিবিএন-এ কর্মরত ছিলেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন’র অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা
নবনিযুক্ত আইজিপি কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। সরকারি দায়িত্ব ও প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
শিক্ষা ও ব্যক্তিগত জীবন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স), এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মোঃ আলী হোসেন ফকির ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। পাশাপাশি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
নতুন আইজিপির নেতৃত্বে বাংলাদেশ পুলিশ আরও আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তরিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
২৬ বার পড়া হয়েছে