মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টারঃ
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়-এ পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে তথ্য ও সম্প্রচার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। ভবিষ্যতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের অবদান দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। তথ্য আদান-প্রদান ও ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো সম্ভব।
রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার খাতে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথ কর্মসূচি গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
































