তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বরিশালজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ
স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরিশাল-১ আসনের কৃতী রাজনীতিবিদ জহির উদ্দিন স্বপন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বরিশালজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বরিশাল জেলা উত্তর বিএনপি, গৌরনদী উপজেলা বিএনপি, গৌরনদী পৌর বিএনপি এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপি-সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
দলীয় নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বরিশালবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব ও প্রযুক্তিগত আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়ায় আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। নেতাকর্মীরা বলেন, জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে বরিশাল-১ আসনের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গণমানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর সফল নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।































