জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
মাদারীপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ (সদর ও রাজৈর অংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে আমি নির্বাচনী মাঠে আছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।”
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাদারীপুরে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সরবতা লক্ষ্য করা যাচ্ছে।




















