০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

৮ ডিসেম্বর কালকিনি হানাদার মুক্ত দিবস পালন

আবির হাসান পারভেজ, মাদারীপুরঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার হানাদার মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে কালকিনিকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবহ এই দিনটি প্রতি বছর গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযুদ্ধের বীরগাথা ও স্বাধীনতার চেতনা নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর–৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা রবি সরদার বীর মুক্তিযোদ্ধা সাইদ সরদার প্রমুখ।
বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:২১:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
১৭৭ বার পড়া হয়েছে