০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি‌ কামনায় গৌরনদী‌তে দোয়া

গৌরনদী প্রতিনিধি:
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর সরকা‌রি গৌরনদী কলেজ মসজিদ ও ঈদগা ময়দা‌নে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।

দোয়া অনুষ্ঠা‌নে গৌরনদী–আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, গৌরনদী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশবাসী আজ উদ্বিগ্ন এবং প্রার্থনায় মগ্ন। তাঁর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানকে ঘিরে এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো কলেজ মাঠের পরিবেশ হয়ে ওঠে শান্ত ও ধর্মীয় আবহে পরিপূর্ণ।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৬:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
১০৭ বার পড়া হয়েছে