বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ সরদার আর নেই
গৌরনদী উপজেলা প্রতিনিধি:
গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ চাঁদশী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ সরদার (৭৫) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি আজ বিকেল চারটার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এলাকায় একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে সকলের প্রিয় ছিলেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল বুধবার সকাল ১০টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


























