কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সম্পাদক রুবেল সিকদারকে ডিবি পুলিশ
স্টাফ রিপোর্টারঃ
গতকাল ১০ নভেম্বর ২০২৫ ইং তারিখে সকাল বেলা রাজধানীর কাঁঠালবাগান এলাকার নিজ বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল সিকদারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই ডিবি পুলিশের একটি টিম বাসায় প্রবেশ করে রুবেল সিকদারকে নিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগের বিষয়ে পরিবারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।রুবেল সিকদারের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, রুবেল সিকদার একজন আদর্শবান, নিবেদিতপ্রাণ ছাত্রনেতা হিসেবে সর্বদা সংগঠনের হয়ে কাজ করেছেন। তাঁর হঠাৎ আটক হওয়া দুঃখজনক ও উদ্বেগজনক।তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত রুবেল সিকদারের মুক্তি ও ন্যায়বিচারের আহ্বান জানানো হয়েছে। রুবেল সিকদার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন।







