০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদারের দাফন সম্পন্ন

বরিশাল গৌরনদী প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাবাহিনীর সদস্য শামসুল আলম সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উত্তর বিজয়পুর গ্রামে মরহুমের নিজ বাড়ির পাশে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রের পক্ষে জনাব মোঃ মেহেদী হাসান সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহামুদ ও সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও অসংখ্য সাধারণ মানুষ।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অশ্রুসিক্ত চোখে তাঁকে বিদায় জানান পরিবারের সদস্য, সহযোদ্ধা, আত্মীয়স্বজন ও স্থানীয়রা। পরে উত্তর বিজয়পুর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সরদার ছিলেন এলাকার অত্যন্ত শ্রদ্ধেয়, বিনয়ী ও সৎ ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি জীবনবাজি রেখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার পর দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পরও তিনি সমাজ ও এলাকার উন্নয়নে ভূমিকা রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গৌরনদী উপজেলার সর্বস্তরের জনগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এলাকার মানুষদের মতে, শামসুল আলম সরদারের মতো সাহসী ও দেশপ্রেমিক মানুষের মৃত্যুতে গৌরনদী হারালো এক সত্যিকারের আদর্শ ব্যক্তিত্ব, যার দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৫:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে