১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বরিশালে নবাগত রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল প্রতিনিধি:
বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি জনাব মো. জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেঞ্জ অফিস, জেলা পুলিশ ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), বরিশালের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ডিআইজি বাসভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবাগত রেঞ্জ ডিআইজিকে ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মো. আব্দুস সালাম রিমন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবির, বরিশাল জেলার পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা এবং পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব।

শুভেচ্ছা বিনিময়কালে কর্মকর্তারা নবাগত রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জে স্বাগত জানান এবং তাঁর দায়িত্বকালীন সময়ের সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।

এছাড়াও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে নবাগত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বরিশাল রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

নবাগত রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরিশাল রেঞ্জ পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ১২:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৮ বার পড়া হয়েছে