০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার :

জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি নেছারাবাদের সুটিয়াকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিহারী গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহিম ও দোলনা বেগমের ছেলে মোঃ রুবেল (৩৬)।

গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় ১২ আগস্ট, ২০২৬ তারিখ মামলা নং- ১০ রুজু করা হয়েছে।

নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপডেট সময় ০৭:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
৭ বার পড়া হয়েছে